ডাক্তার হওয়ার চাপে বাবাকে খুনের পর দেহ টুকরো করে ড্রামে লুকালো গুণধর ছেলে
February 24, 202610:32 am

লখনউয়ের আশিয়ানায় ডাক্তার হওয়ার চাপ সহ্য করতে না পেরে নিজের বাবাকে নৃশংসভাবে খুন করল এক যুবক। নিট পরীক্ষায় বসার জেদ করায় মদ্যপায়ী ব্যবসায়ী মনবেন্দ্র সিংকে গুলি করে হত্যা করে ছেলে অক্ষত প্রতাপ সিং। রাগের মাথায় বাবাকে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো করে নীল ড্রামে লুকিয়ে রাখে অভিযুক্ত।
পুলিশি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য যেখানে দেখা যায় বোনের সামনেই প্লাস্টিকে দেহাংশ ভরছিল দাদা। নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তল্লাশি চালিয়ে বাড়ি থেকেই উদ্ধার হয় মৃতদেহের অংশ। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে আইনি ব্যবস্থা গ্রহণ করছে।