অমিত শাহের বড় ঘোষণা: ৫০০ টাকায় ভারত ট্যাক্সির মালিকানা ও চালকদের ক্ষমতায়ন

অমিত শাহের বড় ঘোষণা: ৫০০ টাকায় ভারত ট্যাক্সির মালিকানা ও চালকদের ক্ষমতায়ন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ সোমবার দিল্লিতে সমবায় ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান, দেশের পাঁচটি প্রধান সমবায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত এই অ্যাপের মূল লক্ষ্য মুনাফা সরাসরি পরিশ্রমী চালকদের কাছে পৌঁছে দেওয়া। যেকোনো চালক মাত্র ৫০০ টাকা দিয়ে এই কো ম্পা নির অংশীদার বা মালিক হতে পারবেন।

অমিত শাহ চালকদের উদ্দেশে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে জানান, নতুন প্ল্যাটফর্ম হিসেবে আগামী এক মাসের মধ্যে সব কারিগরি ত্রুটি সংশোধন করা হবে। একটি সুনির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে দেশের সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই মডেলে চালকদের জন্য ডিরেক্টরস বোর্ডে সংরক্ষিত আসন থাকবে এবং সমস্ত তথ্য নোটিফিকেশনের মাধ্যমে স্বচ্ছভাবে জানানো হবে। শাহ জোর দিয়ে বলেন, ৩০ শতাংশ কমিশন কাটার প্রথা বন্ধ করে চালকদের প্রকৃত মালিকানায় আনাই এই সরকারি উদ্যোগের মূল উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *