অরিজিৎ সিংয়ের নতুন বার্তা: নেতিবাচকতা এড়িয়ে ভক্তদের শান্ত থাকার আহ্বান

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর ফের সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি তাঁর আসামাপ্ত গানগুলো চলতি বছরেই মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনুরাগী মহলে স্বস্তি ফিরিয়েছেন। একইসঙ্গে যারা তাঁর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা বা কটাক্ষ করছেন, তাঁদের ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেছেন তিনি।
নিজের আবেগঘন পোস্টে অরিজিৎ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁদের সামাজিক মাধ্যমের নেতিবাচকতা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। অবসর নিয়ে বিতর্কের মাঝে তিনি ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ইতিবাচক মানসিকতা বজায় রাখার অনুরোধ করেন।
গত ২৭ জানুয়ারি অরিজিতের অবসরের ঘোষণায় লক্ষাধিক ভক্ত মুষড়ে পড়েছিলেন। তবে তাঁর সাম্প্রতিক এই বার্তা স্পষ্ট করে দিয়েছে যে, এখনই সুরের জগত থেকে তিনি পুরোপুরি বিদায় নিচ্ছেন না। প্রিয় গায়কের এই নতুন ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি অনুরাগী মহল।