রাতের অন্ধকারে বস্তাবন্দি ৫ কুকুর, ত্রিপুরায় পাচারচক্রের পর্দাফাঁস করল পুলিশ
February 25, 20269:46 am

রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে কুকুর পাচারকারী চক্র। খোয়াই জেলার তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫টি দেশি কুকুরকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে এলাকার একটি জঙ্গলে ৪-৫টি কুকুরকে বস্তাবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তারা দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলি উদ্ধার করলে দেখা যায়, সেগুলোর ভেতরে জীবন্ত কুকুর মুখ বেঁধে রাখা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, রাতের অন্ধকারে পাচারের উদ্দেশ্যেই কুকুরগুলোকে সেখানে মজুদ করা হয়েছিল। এলাকার মানুষের তৎপরতায় এই পাচার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই চক্রের মূল হোতাদের খোঁজে তল্লাশি শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।