ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়িতে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা

ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়িতে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা

বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙর। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ বানিয়ারা গ্রামে অভিযান চালিয়ে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে ২৮টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। নতুন থানা ভবনের উদ্বোধনের ঠিক আগের রাতে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, সামিম খাঁন নামে ওই কর্মীর বাড়ি থেকে শক্তিশালী বিস্ফোরক ও একটি ওয়ান শটার বন্দুক উদ্ধার হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বড়সড় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই অস্ত্র মজুত করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বানিয়ারা ও সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার নেপথ্যে থাকা মূল চক্রীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের মুখে এই অস্ত্র উদ্ধারে ভাঙরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *