অবসর প্রসঙ্গে নীরবতা ভাঙলেন অরিজিৎ সিং: ভক্তদের জন্য বিশেষ বার্তা

অবসর প্রসঙ্গে নীরবতা ভাঙলেন অরিজিৎ সিং: ভক্তদের জন্য বিশেষ বার্তা

বলিউড তথা টলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের অবসর ঘোষণার জেরে অনুরাগীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কাটাতে নিজেই মুখ খুললেন শিল্পী। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বার্তায় ‘জিয়াগঞ্জের ভূমিপুত্র’ স্পষ্ট করেছেন যে, এখনই তাঁর কণ্ঠ স্তব্ধ হচ্ছে না। তিনি ভক্তদের আশ্বস্ত করে জানান, প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেও হাতে থাকা সমস্ত কাজ তিনি দায়বদ্ধতার সঙ্গেই শেষ করবেন।

অরিজিৎ লিখেছেন, “এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত।” ট্রোলারদের গুরুত্ব না দিয়ে তিনি ভক্তদের শান্ত থাকার অনুরোধ করেছেন। শিল্পী জানিয়েছেন, বর্তমানের আসামাপ্ত প্রকল্পগুলো শেষ করতে চলতি বছর এমনকি আগামী বছরও লেগে যেতে পারে। নতুন কোনো কাজ না নিলেও তালিকায় থাকা আগের গানগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অরিজিৎ জানান, তিনি এখন বেশি সময় নিজের শহর জিয়াগঞ্জে কাটাতে চান। সেখানে সমাজসেবামূলক কাজ এবং সংগীত শিক্ষার প্রসারে মনোনিবেশ করার ইচ্ছা রয়েছে তাঁর। বাণিজ্যিক প্লেব্যাক থেকে সরে এলেও সংগীত সাধনা তিনি চালিয়ে যাবেন। প্রিয় গায়কের এই বার্তায় স্বস্তি ফিরেছে লাখো অনুরাগীর মনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *