প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিলেও অনুরাগীদের জন্য বড় চমক রাখলেন অরিজিৎ সিং

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিলেও অনুরাগীদের জন্য বড় চমক রাখলেন অরিজিৎ সিং

চলতি বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছিলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং। তবে সম্প্রতি সমাজমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, নতুন কোনো কাজ হাতে না নিলেও তার হাতে থাকা অসংখ্য আসামাপ্ত গানের তালিকা বেশ দীর্ঘ। এই গানগুলো আগামী মাসগুলোতে পর্যায়ক্রমে মুক্তি পাবে, যা হয়তো আগামী বছর পর্যন্ত চলতে পারে।

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অরিজিৎ লেখেন, দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের ভালোবাসা ও দোয়া তাকে এই নির্মম পৃথিবীতে সাহস জুগিয়েছে। বর্তমানে তিনি নতুন অ্যাসাইনমেন্ট নেওয়া বন্ধ রাখলেও, মুলতুবি থাকা কাজগুলো শেষ করে সেগুলো প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রক্রিয়ায় পুরো বছর বা তার বেশি সময় লাগতে পারে বলে তিনি স্পষ্ট করেছেন।

সংগীত সফর এবং সাফল্যের শিখরে পৌঁছেও অরিজিতের এই নমনীয় আচরণ ফের তার ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে। ২০১১ সালে পেশাদার যাত্রা শুরু করে ‘আশিকি ২’-এর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী এখন নতুন এক অধ্যায়ের দিকে এগোচ্ছেন। আপাতত ভক্তদের শান্ত থেকে তার এই আসামাপ্ত কাজগুলোর অপেক্ষায় থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *