মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী তাহাব্বুর রানার কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু

মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী তাহাব্বুর রানার কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু

মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাব্বুর রানার কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছে ওটাওয়া। প্রধানমন্ত্রী মার্ক কার্নির আসন্ন ভারত সফরের আগেই এই পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে ৬৪ বছর বয়সী রানা মুম্বাই হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের কারাগারে বন্দি রয়েছেন।

কানাডার ইমিগ্রেশন বিভাগের দাবি, ২০০০ সালে নাগরিকত্ব পাওয়ার জন্য রানা মিথ্যা তথ্য প্রদান করেছিলেন। আবেদনে তিনি ওটাওয়া ও টরন্টোতে বসবাসের দাবি করলেও, তদন্তে দেখা গেছে তিনি সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে অতিবাহিত করেছিলেন। এই ইচ্ছাকৃত জালিয়াতিকেই নাগরিকত্ব বাতিলের প্রধান কারণ হিসেবে দর্শানো হয়েছে।

বিষয়টি বর্তমানে ফেডারেল আদালতে বিচারাধীন এবং রানার আইনজীবীরা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে আমেরিকা থেকে ভারতের হাতে তুলে দেওয়া হয় রানাকে। ২৬/১১-র ভয়াবহ হামলায় ১৬৬ জনের মৃত্যুর ঘটনায় এনআইএ-র তদন্তে রানার বিরুদ্ধে জোরালো প্রমাণ মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *