বদলে যাচ্ছে দিল্লির নাম? অমিত শাহকে চিঠি লিখে বড় দাবি বিজেপি সাংসদের

বদলে যাচ্ছে দিল্লির নাম? অমিত শাহকে চিঠি লিখে বড় দাবি বিজেপি সাংসদের

দেশের রাজধানী দিল্লির নাম বদলে ‘ইন্দ্রপ্রস্থ’ করার জোরালো দাবি তুললেন বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

খান্ডেলওয়ালের যুক্তি, ‘দিল্লি’ নামটি একটি নির্দিষ্ট ঐতিহাসিক সময়কে প্রতিফলিত করে। বিপরীতে, ‘ইন্দ্রপ্রস্থ’ ভারতের প্রাচীন সভ্যতা ও গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। তিনি মনে করেন, রাজধানীর নাম পরিবর্তন করলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র তার প্রাচীন শিকড়ের সঙ্গে পুনরায় সংযুক্ত হতে পারবে। ঔপনিবেশিক ও বিদেশি পরিচয়ের ঊর্ধ্বে উঠে ভারতের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতেই এই পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *