তিলজলায় শুটআউট কাণ্ডে পুলিশের জালে বাবা ও ছেলে, উদ্ধার আগ্নেয়াস্ত্র

তিলজলায় শুটআউট কাণ্ডে পুলিশের জালে বাবা ও ছেলে, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা থেকে পালানোর সময় মঙ্গলবার গভীর রাতে তিলজলা শুটআউট কাণ্ডে মূল অভিযুক্ত মহম্মদ সালমান এবং তার বাবা মহম্মদ আনওয়ারকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তিলজলা ২ নম্বর রেল গেট সংলগ্ন এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে একটি বন্দুক, ম্যাগাজিন এবং দুটি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। আজ তাদের আদালতে পেশ করার কথা।

ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে একটি দোকানে ঠান্ডা পানীয় চুরির অভিযোগকে কেন্দ্র করে। এই ঘটনায় সালিশি করতে আসা বহিরাগত এক যুবককে নিয়ে স্থানীয় বাসিন্দা মহম্মদ নিয়াজের সঙ্গে অভিযুক্তদের বচসা হয়। এর জেরেই রাত দেড়টা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি চালানোর অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।

গুলিবিদ্ধ নিয়াজ বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, সালমান আগে থেকেই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এবং পুরনো একটি ডাকাতির ঘটনায় তার একটি পা উড়ে গিয়েছিল। বর্তমানে এলাকা শান্ত রাখতে পুলিশি নজরদারি চালানো হচ্ছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *