শিলিগুড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু: চার দিন পর গ্রেপ্তার প্রভাবশালী অভিযুক্ত

শিলিগুড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু: চার দিন পর গ্রেপ্তার প্রভাবশালী অভিযুক্ত

শিলিগুড়ির সেবক রোডে দ্রুতগতির গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু ও তরুণীর গুরুতর আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশ। সিসিটিভি ফুটেজে ঘটনার নৃশংসতা ধরা পড়লেও চার দিন পর কেন গ্রেপ্তার করা হলো, তা নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

মৃত শঙ্কর ছেত্রীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা এদিন আদালত চত্বরে তীব্র বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, অভিযুক্ত প্রভাবশালী হওয়ার কারণেই পুলিশ তাকে ধরতে গড়িমসি করেছে। ঘটনার পর দেবাংশু কোনো অনুশোচনা ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করছিল এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি শোরুমের ওয়ার্কশপে পাঠিয়ে দিয়েছিল বলে জানা গেছে।

পুলিশি রেকর্ডে ঘাতক গাড়িটির বিরুদ্ধে আগেও একাধিকবার ট্রাফিক আইন ভঙ্গ ও বেপরোয়া গতির জন্য চালান ইস্যু করা হয়েছিল। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার রাকেশ সিংহ জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তবে পরিবারের দাবি, সাধারণ কোনো নাগরিক এই কাজ করলে পুলিশ অনেক আগেই ব্যবস্থা নিত। বর্তমানে আহত তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *