হোলির আগেই সাধারণের পকেটে টান, সুধা দুধের দাম বাড়ল

হোলির আগেই সাধারণের পকেটে টান, সুধা দুধের দাম বাড়ল

উৎসবের মরসুমে মধ্যবিত্তের মাথায় হাত। হোলির ঠিক আগেই ঝাড়খণ্ডে এক ধাক্কায় দাম বাড়ল সুধা ব্র্যান্ডের দুধের। বিহার রাজ্য দুগ্ধ সমবায় সঙ্ঘ (কমফেড) বুধবার সকাল থেকেই এই বর্ধিত দাম কার্যকর করেছে। মূলত কাঁচামাল, প্যাকেজিং এবং পরিবহণ খরচ বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

দুধের নতুন দামের তালিকা একনজরে দেখে নিন:

সুধা হেলদি দুধ

  • ৫০০ মিলি প্যাকেটের দাম ২৭ টাকা থেকে বেড়ে হয়েছে ২৮ টাকা।
  • ১ লিটার প্যাকেটের দাম ৫৩ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে।

সুধা শক্তি দুধ

  • ৫০০ মিলি শক্তির নতুন দাম ৩০ টাকার বদলে ৩১ টাকা।
  • ১ লিটার শক্তির দাম ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬১ টাকা।

সুধা গোল্ড দুধ

  • গোল্ড ভ্যারিয়েন্টের ৫০০ মিলি প্যাকেট এখন ৩৩ টাকার বদলে ৩৪ টাকায় মিলবে।
  • ১ লিটার গোল্ড দুধের দাম ৬৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকায়।

বড় প্যাকেটের দাম

বড় ৬ লিটারের প্যাকেটে দামের প্রভাব পড়েছে সবথেকে বেশি। ৬ লিটার সুধা শক্তি প্যাকের দাম ৩৪৮ টাকা থেকে বেড়ে ৩৬৩ টাকা এবং ৬ লিটার হেলদি প্যাক ৩১২ টাকা থেকে বেড়ে ৩২৭ টাকা করা হয়েছে।

হোলির সময় সাধারণত দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা তুঙ্গে থাকে। ঠিক সেই সময়ে লিটার প্রতি গড়ে ২ টাকা পর্যন্ত দাম বাড়ায় সাধারণ মানুষের মাসিক বাজেটে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *