রাওয়ালপিন্ডিতে ৭০ বছরের বৃদ্ধের সঙ্গে ২২ বছরের তরুণীর বিয়ে: নেটদুনিয়ায় শোরগোল

রাওয়ালপিন্ডিতে ৭০ বছরের বৃদ্ধের সঙ্গে ২২ বছরের তরুণীর বিয়ে: নেটদুনিয়ায় শোরগোল

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সত্তর বছর বয়সী হাকিম বাবর ও বাইশ বছরের এক তরুণীর আসাম বয়সের বিয়ে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পেশায় ইউনানি চিকিৎসক ওই বৃদ্ধের সঙ্গে পাত্রীর বয়সের ব্যবধান প্রায় ৪৮ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পরিচয় ও প্রেম থেকে পরিবারের সম্মতিতে সম্প্রতি তাঁদের এই নিকাহ সম্পন্ন হয়।

বিয়ের পর হাকিম বাবর এই মিলনকে ধর্মীয় অনুশাসন ও ‘সুন্নাহ’ পালনের অংশ হিসেবে দাবি করেছেন। তাঁর মতে, ডিভোর্সি নারীকে বিয়ে করা পুণ্যের কাজ এবং বয়স কেবলই একটি সংখ্যা মাত্র। মনের মিল ও পারস্পরিক বিশ্বাসই এই সম্পর্কের মূল ভিত্তি বলে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ের ভিডিও ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ এই আসাম বিয়েকে ঘিরে সমালোচনা ও কটাক্ষ করছেন, আবার কেউ দম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন। বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ছাড়িয়ে এই ঘটনাটি ডিজিটাল প্ল্যাটফর্মে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *