১৪ বছরের বৈভবের ব্যাটে রানের জোয়ার, ৫০ লক্ষের পর এবার উপহার ২২ লাখি গাড়ি

১৪ বছরের বৈভবের ব্যাটে রানের জোয়ার, ৫০ লক্ষের পর এবার উপহার ২২ লাখি গাড়ি

ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশীর মুকুটে যুক্ত হলো আরও এক পালক। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার টাটা গোষ্ঠীর পক্ষ থেকে ২২ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি উপহার পেল এই কিশোর ক্রিকেটার। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নজরকাড়া ব্যাটিং এবং টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার হওয়ার স্বীকৃতিস্বরূপ দীর্ঘ প্রতীক্ষার পর এই গাড়িটি তার হাতে তুলে দেওয়া হলো।

সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৈভবের কৃতিত্বে খুশি হয়ে তাকে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার প্রদান করেন। এছাড়া বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য হিসেবে বিসিসিআই ঘোষিত সাড়ে ৭ কোটি টাকার পুরস্কারের ভাগও পাচ্ছে সে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিল এই ওপেনার।

মাঠের সাফল্যের পর পরিবারসহ নতুন গাড়ির সঙ্গে বৈভবের ছবি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বৈভব এখন আসন্ন আইপিএল মরসুমের জন্য নিজেকে প্রস্তুত করছে। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিংয়ে ধারাবাহিকতা বজায় রাখতে অনেক আগে থেকেই কঠোর অনুশীলন শুরু করে দিয়েছে বিহারের এই ক্রিকেট বিস্ময়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *