চ্যাম্পিয়ন্স লিগে বোডো/গ্লিমটের রূপকথা: সিটি ও ইন্টারকে হারিয়ে শেষ ষোলোয়

চ্যাম্পিয়ন্স লিগে বোডো/গ্লিমটের রূপকথা: সিটি ও ইন্টারকে হারিয়ে শেষ ষোলোয়

ইউরোপীয় ফুটবলে নতুন ইতিহাস সৃষ্টি করল নরওয়ের স্বল্প বাজেটের ক্লাব বোডো/গ্লিমট। মাত্র ৫৭ মিলিয়ন ইউরোর দল নিয়ে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মতো জায়ান্টদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। সুমেরুবৃত্তের এই ক্লাবটি এখন বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে।

বিস্ময়কর বিষয় হলো, নরওয়ের তীব্র শীতের কারণে গত চার মাস ধরে সে দেশে ঘরোয়া লিগ বন্ধ রয়েছে। প্রতিকূল আবহাওয়া এবং বড় কোনো তারকা ফুটবলার না থাকা সত্ত্বেও মাঠের লড়াইয়ে অদম্য ছিল দলটি। পেপ গুয়ার্দিওয়ালার সিটিকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখানোর পর তারা অ্যাটলেটিকো মাদ্রিদকেও পরাজিত করে।

প্লে-অফের নির্ণায়ক ম্যাচে গতবারের রানার্সআপ ইন্টার মিলানকে দুই পর্বেই পরাস্ত করেছে বোডো/গ্লিমট। সান সিরোর গ্যালারি স্তব্ধ করে ২-১ গোলের জয় ছিনিয়ে নেয় তারা। পিটার হাউগা ও হাকোন ইভজেনের নৈপুণ্যে রূপকথার এই যাত্রা অব্যাহত রেখে নক-আউট পর্বে পা রাখল ‘দৈত্যবধ’ করা এই নগণ্য ক্লাবটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *