রমজানে মমতার বড় উপহার, রেশন দোকানে মিলবে সস্তায় বিশেষ প্যাকেজ

রমজানে মমতার বড় উপহার, রেশন দোকানে মিলবে সস্তায় বিশেষ প্যাকেজ

পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খাদ্য ও সরবরাহ দফতর রাজ্যজুড়ে ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রীর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে।

প্যাকেজে কী কী থাকছে?

চলতি সপ্তাহ থেকে ১৯ মার্চ পর্যন্ত অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) এবং বিশেষ অধিকারপ্রাপ্ত (SPHH) রেশন কার্ডধারীরা অত্যন্ত সুলভ মূল্যে এই সামগ্রীগুলি সংগ্রহ করতে পারবেন:

  • চিনি: ৩২ টাকা প্রতি কেজি
  • ময়দা: ৩০ টাকা প্রতি কেজি
  • ছোলা: ৬৫ টাকা প্রতি কেজি

কারা সুবিধা পাবেন?

রাজ্যের আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে সহায়তার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটবর্তী রেশন দোকান থেকে পরিবারপিছু এক কেজি করে এই সামগ্রীগুলি সংগ্রহ করা যাবে। ঈদ উৎসব ঘোষণা না হওয়া পর্যন্ত এই বিশেষ পরিষেবা জারি থাকবে বলে জানিয়েছে খাদ্য দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *