রাস্তার কাজ শুরুর দাবিতে জটেশ্বর দেশবন্ধু পাড়ায় পথ অবরোধ, চরম ভোগান্তি

রাস্তার কাজ শুরুর দাবিতে জটেশ্বর দেশবন্ধু পাড়ায় পথ অবরোধ, চরম ভোগান্তি

ফালকাটা ব্লকের জটেশ্বর দেশবন্ধু পাড়ায় রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে রবিবার সকাল থেকে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। জটেশ্বর বাজার থেকে তপসিতলা পর্যন্ত ৯.৬ কিমি দীর্ঘ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার এই রাস্তার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ, আসাম্পূর্ণ রাস্তার ধুলো ও বেহাল দশায় সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

রবিবার সকাল ১১টা নাগাদ কাজ শুরুর দাবিতে এলাকাবাসীরা রাস্তায় নামলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাজ শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে রাস্তার কাজ দ্রুত শুরু করার সুনির্দিষ্ট আশ্বাস মেলার পর বাসিন্দারা অবরোধ তুলে নেন। এর ফলে দীর্ঘক্ষণ ব্যাহত থাকার পর পুনরায় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *