মোদী-নেতানিয়াহু বৈঠক: ইজরায়েল সফরে নজরকাড়া আকর্ষণে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান

মোদী-নেতানিয়াহু বৈঠক: ইজরায়েল সফরে নজরকাড়া আকর্ষণে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের রাষ্ট্রীয় সফরে ইজরায়েল পৌঁছেছেন। তবে এই সফরের কূটনৈতিক গুরুত্বের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্লাইটরাডার ২৪’-এ মোদীর ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ বিমানটি ছিল বিশ্বের সবথেকে বেশি ট্র্যাক করা ফ্লাইট। ভারত থেকে ওমান, সৌদি আরব এবং জর্ডনের আকাশসীমা হয়ে তেল আভিভ পৌঁছানোর সময় কয়েক হাজার মানুষ লাইভ নজর রাখছিলেন এই বিশেষ উড়ানের গতিবিধিতে।

গত ৯ বছরে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় ইজরায়েল সফর। সেখানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদী ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে একটি বিশেষ বৈঠক আয়োজিত হওয়ার কথা রয়েছে। এই সফরে দুই দেশের মধ্যে ড্রোন এবং অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেম সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও অস্ত্র চুক্তি স্বাক্ষরের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও সে দেশের সংসদে ভাষণ দেবেন মোদী।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর বিমানটি পাকিস্তান ও ইরানের আকাশসীমা সম্পূর্ণ এড়িয়ে বিশেষ রুটে ইজরায়েল পৌঁছায়। মোদীর এই সফরকে কেন্দ্র করে ইজরায়েলি সংবাদপত্র ‘দ্য জেরুজালেম পোস্ট’ তাদের প্রথম পাতায় হিন্দি ও হিব্রু ভাষায় বিশেষ অভিবাদন বার্তা প্রকাশ করেছে। পাশাপাশি সে দেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *