অশ্লীল কন্টেন্ট প্রদর্শনের অভিযোগে ৫টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করল কেন্দ্র

অশ্লীল কন্টেন্ট প্রদর্শনের অভিযোগে ৫টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করল কেন্দ্র

অশ্লীল ও কন্টেন্ট পরিবেশনের অভিযোগে ভারতে পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে কেন্দ্র। ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনমানসে নেতিবাচক প্রভাব রোধ এবং দেশের অশ্লীলতা বিরোধী আইন বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নিষিদ্ধের তালিকায় রয়েছে ‘মুডএক্স ভিআইপি’, ‘কোয়েল প্লে প্রো’, ‘ডিজি মুভিপ্লেক্স’, ‘ফিল’ ও ‘জুগনু’। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে এই প্ল্যাটফর্মগুলো ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, এই মাধ্যমগুলো নিয়ম লঙ্ঘন করে আপত্তিকর ভিডিও প্রচার করছিল। সংশ্লিষ্ট অ্যাপগুলোর মালিকদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, তথ্য সুরক্ষিত রাখতে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আগেও একাধিক অ্যাপ ব্লক করেছিল সরকার। এর আগে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম এবং বেশ কিছু মোবাইল অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। সরকার স্পষ্ট করেছে যে, ডিজিটাল মাধ্যমে সুস্থ পরিবেশ বজায় রাখতে আপত্তিকর কন্টেন্টের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *