উত্তরাখণ্ডে মন্দিরের পাশে নমাজ পড়ায় ব্যক্তিকে মারধর ও জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ

উত্তরাখণ্ডে মন্দিরের পাশে নমাজ পড়ায় ব্যক্তিকে মারধর ও জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ

উত্তরাখণ্ডের রুদ্রপুরে মন্দিরের পাশে খালি জায়গায় নমাজ পড়ার সময় মহম্মদ শাহিদ নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। ৪৪ বছর বয়সী ওই দিনমজুরের দাবি, কয়েকজন ব্যক্তি তাঁকে মাটিতে ফেলে গালিগালাজ করে এবং জোরপূর্বক ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শোরগোল শুরু হয়েছে এলাকায়।

পুলিশ ঘটনার প্রেক্ষিতে অরবিন্দ শর্মা ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। আক্রান্ত ব্যক্তি জানান, রমজান মাসে রোজা থাকাকালীন তিনি সেখানে নমাজ পড়ছিলেন। অভিযুক্তরা ভিডিও রেকর্ড করার পাশাপাশি তাঁকে লাঠি দিয়ে আঘাত ও প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পন্তনগর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, মারধরের ঘটনার পাশাপাশি ওই জমির মালিকানা সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ভিডিওটির সত্যতা যাচাইয়ের কাজ চলছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *