তুরস্কে ভেঙে পড়ল যুদ্ধবিমান: প্রাণ হারালেন পাইলট

তুরস্কে ভেঙে পড়ল যুদ্ধবিমান: প্রাণ হারালেন পাইলট

তুরস্কের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটে বালিকেসির বিমানঘাঁটি থেকে ওড়ার মাত্র ছয় মিনিট পরেই রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বালিকেসিরের নিকটবর্তী ইস্তানবুল-ইজমির হাইওয়ের ওপর সেটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, হাইওয়েতে আছড়ে পড়ার সাথে সাথেই বিমানটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা পাইলট মেজর ইব্রাহিম বোলাতের মৃত্যু হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে শোক প্রকাশ করেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে প্রশাসন। রাডারের তথ্য এবং যান্ত্রিক ত্রুটির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটির সত্যতা যাচাই করা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে উদ্ধারকারী দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *