কাপড় মেলা নিয়ে দুই জায়ের ঝগড়া মেটাতে গিয়ে প্রাণ গেল দেওরের! দাদাকে খুঁজছে পুলিশ

কাপড় মেলা নিয়ে দুই জায়ের ঝগড়া মেটাতে গিয়ে প্রাণ গেল দেওরের! দাদাকে খুঁজছে পুলিশ

মালদহের হরিশ্চন্দ্রপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। বাড়ির উঠোনে কাপড় মেলা নিয়ে শুরু হয়েছিল দুই জায়ের তুচ্ছ বিবাদ। সেই অশান্তি মেটাতে গিয়ে রণংদেহি রূপ ধারণ করেন দুই ভাই। অভিযোগ, বচসা চলাকালীন ছোট ভাই নুরুল ইসলামকে বাঁশ ও লোহার রড দিয়ে সজোরে আঘাত করেন বড় ভাই হেফজুর রহমান। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৩৬ বছর বয়সী নুরুল। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থানার নানারাহী এলাকায় দুই ভাই সপরিবারে একই বাড়িতে থাকতেন। মাঝেমধ্যেই নানা ছোটখাটো বিষয়ে তাঁদের মধ্যে অশান্তি হতো। কিন্তু সামান্য কাপড় মেলা নিয়ে বিবাদ যে শেষ পর্যন্ত খুনে গিয়ে ঠেকবে, তা কল্পনাও করতে পারেননি পড়শিরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দাদা হেফজুর রহমান। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুই জাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এলাকা জুড়ে বর্তমানে তীব্র উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *