মাদ্রাসায় সিসিটিভি লাগানোর প্রস্তাব বিধায়ক আবু আজমির

মাদ্রাসায় সিসিটিভি লাগানোর প্রস্তাব বিধায়ক আবু আজমির

মহারাষ্ট্রের একটি সরকারি অফিসে নামাজ পড়া এবং মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। বিজেপি বিধায়ক নিতেশ রানে মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির কেন্দ্র বলে দাবি করলে পালটা সরব হন সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি। রানের এই সাম্প্রদায়িক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আজমি একে মুসলিমদের অপমান করার অপচেষ্টা বলে অভিহিত করেছেন।

আজমি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ভারতের কোনো মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ হয় না। স্বচ্ছতা বজায় রাখতে তিনি মাদ্রাসাগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দিয়েছেন। তিনি জানান, প্রশাসন চাইলে সেখানে থেকে নজরদারি চালাতে পারে। তার মতে, মাদ্রাসাগুলো দরিদ্র শিশুদের কেবল ধর্মীয় শিক্ষাই দেয় না, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধও শেখায়।

সরকারি অফিসে নামাজ পড়া নিয়ে বিতর্কের জবাবে আজমি জানান, নামাজ যেকোনো পবিত্র স্থানে পড়া যায় এবং এটি সাংবিধানিক অধিকার। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা লুটতেই নীতেশ রানে বারবার বিভেদমূলক মন্তব্য করছেন। সিসিটিভি লাগানোর এই প্রস্তাব মূলত ভিত্তিহীন অভিযোগের অবসান ঘটিয়ে সত্য প্রকাশের একটি পদক্ষেপ বলে তিনি দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *