বাড়িভাড়া নিয়ে আয়করে বড় রদবদল! এপ্রিল থেকে কি বাড়িওয়ালার সাথে সম্পর্কের প্রমাণ দিতে হবে
February 25, 20267:21 pm

কলকাতা: আপনি কি ভাড়াবাড়িতে থাকেন এবং অফিস থেকে এইচআরএ (HRA) রিবেট পান? তাহলে সাবধান! ১ এপ্রিল ২০২৬ থেকে লাগু হতে চলা নতুন আয়কর আইনের খসড়ায় কড়া নিয়ম আনছে সরকার। এখন থেকে বাড়িভাড়ার ছাড় দাবি করার সময় স্পষ্ট করতে হবে যে, বাড়িওয়ালার সঙ্গে আপনার কোনো পারিবারিক সম্পর্ক আছে কি না। মূলত ভুয়া ভাড়াটে সেজে ট্যাক্স ফাঁকি রোখাই কেন্দ্রের মূল লক্ষ্য।
নতুন নিয়মে যা যা বদলাচ্ছে
- সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক: প্রস্তাবিত ১২৪ নম্বর ফর্মে এখন থেকে করদাতাকে জানাতে হবে বাড়িওয়ালার সঙ্গে তাঁর কোনো রক্তের সম্পর্ক বা অন্য কোনো পারিবারিক যোগাযোগ রয়েছে কি না।
- অডিটরদের বাড়তি দায়িত্ব: শুধু করদাতা নয়, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা অডিটরদেরও এখন থেকে স্বাধীনভাবে যাচাই করতে হবে বিদেশের ট্যাক্স পেমেন্ট বা টিডিএস (TDS) শংসাপত্র।
- প্যান (PAN) কার্ডে কড়াকড়ি: কো ম্পা নিগুলোর ক্ষেত্রে প্যান আবেদনের সময় ঘোষণা করতে হবে যে তাদের আগের কোনো প্যান নেই। ডেটাবেস স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ।
- ডিজিটাল তথ্য জমা: অডিট রিপোর্টে এখন থেকে অ্যাকাউন্টিং সফটওয়্যার, ক্লাউড স্টোরেজ, আইপি (IP) অ্যাড্রেস এবং ব্যাকআপ সার্ভারের খুঁটিনাটি তথ্য দিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, এই নিয়মে সাধারণ মানুষের ওপর নথিপত্র জোগাড়ের চাপ বাড়লেও কর ব্যবস্থায় স্বচ্ছতা আসবে। ভুয়া রসিদ দেখিয়ে যারা এতদিন বড় অঙ্কের কর ছাড় নিতেন, তাঁদের জন্য আগামী দিনগুলো কঠিন হতে চলেছে।