ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিচ্ছে ব্রিটেন ও ফ্রান্স? রাশিয়ার গোয়েন্দা তথ্যে বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য

ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিচ্ছে ব্রিটেন ও ফ্রান্স? রাশিয়ার গোয়েন্দা তথ্যে বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য

ইউক্রেন যুদ্ধের আবহে এক বিস্ফোরক দাবি করে বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করল রাশিয়ার গুপ্তচর সংস্থা এসভিআর (SVR)। তাদের দাবি, পুতিন বাহিনীকে রুখতে ইউক্রেনকে পরমাণু অস্ত্র বা ‘ডার্টি বোম’ সরবরাহ করার গোপন প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন ও ফ্রান্স।

রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ এই খবরের প্রেক্ষিতে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইউক্রেন যদি পশ্চিমাদের থেকে পরমাণু প্রযুক্তি পায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। সেক্ষেত্রে রাশিয়াও পাল্টা অ-কৌশলগত (Non-strategic) পরমাণু অস্ত্র ব্যবহারে পিছপা হবে না।

রুশ গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনকে ‘ওয়ান্ডারওয়াফে’ বা বিশেষ শক্তিশালী মারণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে এই দুই দেশ। তবে জার্মানি এই বিপজ্জনক প্রক্রিয়ায় শামিল হতে অস্বীকার করেছে। যদিও ব্রিটেন বা ফ্রান্সের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এই তথ্যে নতুন করে বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *