শুভেন্দুকে জুতো প্রদর্শন ইস্যুতে কড়া পদক্ষেপ রাজ্যের সিইও-র

শুভেন্দুকে জুতো প্রদর্শন ইস্যুতে কড়া পদক্ষেপ রাজ্যের সিইও-র

মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো দেখানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগের তির তৃণমূলপন্থী বিএলও-দের (BLO) দিকে। এই অপ্রীতিকর ঘটনায় বুধবার কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে চিঠি পাঠিয়ে কড়া অবস্থান নিলেন সিইও মনোজকুমার আগরওয়াল। নির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছে, ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত পুলিশ ঠিক কী পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *