১ কোটি ২০ লক্ষ নাম বাদ যাবে: মমতা

১ কোটি ২০ লক্ষ নাম বাদ যাবে: মমতা

নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই রাজ্যে তোলপাড় ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে এবং অত্যন্ত গোপনে প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রী জানান, ইতিপূর্বেই ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং মৃত ভোটারদের হিসেব ধরলে এই সংখ্যা আরও ভয়াবহ আকার নেবে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত আইনি লড়াই চালিয়েছেন বলে মন্তব্য করেন। আগামী ২৮ ফেব্রুয়ারি কমিশনের তালিকা প্রকাশের আগেই মমতার এই হুঁশিয়ারি রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *