নবদ্বীপ মন্ডল পরিক্রমায় এসে স্নান করতে নেমে দুদিনে দুজন ভক্ত গঙ্গা বক্ষে নিখোঁজ

দেবাশীষ সিংহ / নদীয়া।

আসন্ন দোল পূর্ণিমা ও শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নদীয়ার মায়াপুর ইসকন মন্দির সহ বিভিন্ন মঠ মন্দির থেকে নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু হয়েছে। পাশাপাশি প্রতিদিন চৈতন্য ভূমি নবদ্বীপ সহ পার্শবর্তী এলাকার একাধিক মঠ মন্দির থেকে এই পরিক্রমায় অংশ নিচ্ছেন দেশ বিদেশ থেকে আসা কয়েক হাজার ভক্তগন । বিভিন্ন দিনে পরিক্রমায় বেরিয়ে পুণ্য লাভের আশায় নবদ্বীপের ভাগীরথী গঙ্গার বিভিন্ন ঘাটে স্নান ও করছেন। জানাযায়,সোমবার গঙ্গায় স্নান করতে নেমে মায়াপুর ইসকন মন্দিরের এক ভক্ত নবদ্বীপ প্রাচীন মায়াপুর এলাকায় গঙ্গায় বক্ষে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরিও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা গঙ্গায় তল্লাশি চালালেও এখনো পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।


সোমবারের ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার দুপুরে ফের নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর নিচে একইভাবে স্নান করতে গিয়ে তলিয়ে যান দিল্লির ফরিদাবাদ এর বাসিন্দা ২৪ বছর বয়সি শিবম যাদব। জানা যায় এদিন ইসকনের ওই ভক্ত তার এক বন্ধুর সাথে গঙ্গায় স্নান করতে নেমে অসাবধানতাবশত জলে তলিয়ে যায়।

খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা পৌঁছে নদীগর্ভে তল্লাশি শুরু করে। তবে ২৪ ঘণ্টার মধ্যে গঙ্গা গর্ভে দুজন নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *