প্রেম ভাঙা কি আত্মহত্যায় প্ররোচনা? বড় রায় দিল দিল্লি হাইকোর্ট
February 25, 20268:02 pm

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া মানেই আত্মহত্যায় প্ররোচনা নয়—এক গুরুত্বপূর্ণ মামলায় এই পর্যবেক্ষণ করল দিল্লি হাইকোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, প্ররোচনার অভিযোগ তখনই খাটে যখন আত্মহনন ছাড়া অন্য কোনো পথ খোলা থাকে না।
ঘটনাটি ছিল এক প্রেমিকের বিয়ের ৫ দিন পর তার প্রাক্তন প্রেমিকার আত্মহত্যার। অভিযুক্ত যুবক অন্য এক তরুণীকে বিয়ে করায় অভিমানে চরম পথ বেছে নেন ওই যুবতী। তবে অভিযুক্তকে জামিন দিয়ে আদালত জানায়, নিছক সম্পর্ক বিচ্ছেদ বা অন্য কাউকে বিয়ে করাকে প্ররোচনা হিসেবে গণ্য করা যায় না। বিচারপতিদের মতে, প্রেম ভাঙার যন্ত্রণা থেকে কেউ ব্যক্তিগত সিদ্ধান্তে আত্মহত্যা করলে তার দায় প্রাক্তনের ওপর চাপানো আইনত যুক্তিহীন।