সংকটে কলকাতার সিঙ্গল স্ক্রিন: ছবির অভাবে বন্ধ বিনোদিনী ও প্রিয়া

সংকটে কলকাতার সিঙ্গল স্ক্রিন: ছবির অভাবে বন্ধ বিনোদিনী ও প্রিয়া

রাজ্য সরকারের নতুন নির্দেশিকা ও পর্যাপ্ত বাংলা ছবির অভাবে ধুঁকছে কলকাতার ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলো। প্রাইমটাইমে বাধ্যতামূলক বাংলা ছবি প্রদর্শনের নিয়মে বিপাকে পড়েছেন হলমালিকেরা। এই সংকটে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তর কলকাতার বিনোদিনী (সাবেক স্টার) এবং দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমাহল। মিনার ও বিজলির মতো হলগুলোতেও শো-র সংখ্যা কমিয়ে আনা হয়েছে।

হলমালিকদের অভিযোগ, বড় বাজেটের হিন্দি ছবি থাকলেও সরকারি নিয়মের বেড়াজালে তা চালানো যাচ্ছে না। অন্যদিকে, বর্তমানে হাতে থাকা বাংলা ছবিগুলোর দর্শক সংখ্যা অত্যন্ত নগণ্য। পর্যাপ্ত নতুন ছবি না থাকায় লোকসান এড়াতে হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় ও অরিজিৎ দত্তের মতো মালিকেরা। তাঁদের দাবি, দর্শকহীন প্রেক্ষাগৃহ খোলা রাখা এখন আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এই অচলাবস্থা কাটানোর জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপ ও নিয়ম পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সারা বছর নিয়মিত বাংলা ছবি মুক্তি না পেলে এবং অন্য ভাষার ছবি প্রদর্শনে স্বাধীনতা না থাকলে আরও অনেক সিঙ্গল স্ক্রিন স্থায়ীভাবে বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার নতুন ছবি মুক্তি পেলে পরিস্থিতি কিছুটা বদলাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *