সেমিফাইনালের সমীকরণে পাকিস্তান: তাকিয়ে থাকতে হবে অলৌকিক নাটকের দিকে

সেমিফাইনালের সমীকরণে পাকিস্তান: তাকিয়ে থাকতে হবে অলৌকিক নাটকের দিকে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার ভাগ্য এখন সরু সুতোয় ঝুলছে। গ্রুপ ২-এর পয়েন্ট তালিকায় ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বাবর-শাহিনদের সামনে এখন কঠিন সমীকরণ। অন্যদিকে, ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে ইতিমধেই শেষ চারে জায়গা করে নিয়েছে। দ্বিতীয় দল হিসেবে সেমির দৌড়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড, যাদের বর্তমান সংগ্রহ ৩ পয়েন্ট এবং নেট রানরেটও বেশ ভালো।

পাকিস্তানের আশা টিকিয়ে রাখতে হলে শুক্রবার নিউজিল্যান্ডকে হারতে হবে ইংল্যান্ডের কাছে। কিউয়িরা হারলে তারা ৩ পয়েন্টেই আটকে থাকবে। এরপর শনিবার গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে। ইংল্যান্ড যত বড় ব্যবধানে নিউজিল্যান্ডকে হারাবে, পাকিস্তানের জন্য সেমির পথ ততটাই সহজ হবে। তবে কিউয়িরা জিতে গেলে পাকিস্তানের জন্য শ্রীলঙ্কা ম্যাচটি স্রেফ নিয়মরক্ষায় পরিণত হবে।

বৃষ্টিও পাকিস্তানের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। শুক্রবারের নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে অথবা শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে সালমান আলি আঘাদের বিশ্বকাপ অভিযান সলিল সমাধি ঘটবে। ফলে কেবল নিজেদের জয় নয়, বরং প্রতিদ্বন্দ্বী দলের হার এবং আবহাওয়ার অনুকূল পরিস্থিতির ওপর নির্ভর করছে পাকিস্তানের সেমিফাইনালের ভাগ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *