ইডেনে বিশ্বকাপ সেমিফাইনালের সম্ভাবনা: আইসিসির শর্তের গেরো কাটিয়ে স্বস্তিতে ক্রিকেটপ্রেমীরা

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে উত্তজনা তুঙ্গে। বিশেষ করে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে নক-আউট পর্বের ম্যাচ আয়োজনের সম্ভাবনা ফের উজ্জ্বল হয়ে উঠেছে। আইসিসির পূর্ব নির্ধারিত কঠিন শর্তাবলির কারণে এক সময় কলকাতার আশা ক্ষীণ মনে হলেও, সাম্প্রতিক সমীকরণ বদলে দিয়েছে পুরো চিত্রনাট্য। শ্রীলঙ্কার বিদায় এবং পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথে অনিশ্চয়তা ইডেনের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
আগের নিয়ম অনুযায়ী, পাকিস্তান বা আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা সেমিতে উঠলে ম্যাচগুলো ভারতের বাইরে হওয়ার কথা ছিল। তবে বর্তমান পয়েন্ট টেবিল বলছে, বড় কোনো অঘটন না ঘটলে পাকিস্তান বা শ্রীলঙ্কা—কারোরই শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইডেন গার্ডেন্সে সেমিফাইনাল আয়োজনের পথে আর কোনো বড় আইনি বা প্রযুক্তিগত বাধা থাকছে না।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারত সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে অন্য দুই সেমিফাইনালিস্টের (সম্ভাব্য নিউজিল্যান্ড ও অন্য একটি দল) লড়াইটি ইডেনে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আইসিসির যাবতীয় জটিল শর্তের অবসান ঘটায় বাংলার ক্রিকেটপ্রেমীরা এখন বুধবারের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছেন।