নির্বাচন কমিশন: ৬০ লক্ষ ভোটার বাদ পড়ার আশঙ্কায় ভোটকেন্দ্র পুনর্বিন্যাস স্থগিত

নির্বাচন কমিশন: ৬০ লক্ষ ভোটার বাদ পড়ার আশঙ্কায় ভোটকেন্দ্র পুনর্বিন্যাস স্থগিত

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও প্রায় ৬০ লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কায় ভোটকেন্দ্র পুনর্বিন্যাস বা ‘বুথ র্যাশনালাইজেশন’ প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নথিপত্র যাচাই সম্পন্ন না হলে কমিশন ধাপে ধাপে পরিপূরক তালিকা প্রকাশ করবে। বর্তমানে ভোটারের সঠিক সংখ্যা চূড়ান্ত না হওয়ায় নতুন বুথ গঠনের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

ভোটার তালিকার এই জটিলতার মাঝেই কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ৫৭টি নতুন ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের আবাসিক বহুতলগুলোতে এই অতিরিক্ত কেন্দ্রগুলো তৈরি হবে। ইতিপূর্বে চিহ্নিত ৭৮টি বহুতলের মধ্যে ২১টিতে আগে থেকেই বুথ ছিল, বাকি ৫৭টিতে এবার নতুন করে ভোটগ্রহণের ব্যবস্থা করা হচ্ছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানানো হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮০,৬৮১টি। কোনো বুথে ভোটারের সংখ্যা ১,২০০ অতিক্রম করলে নতুন বুথ তৈরির নিয়ম থাকলেও, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া আসাম্পূর্ণ থাকায় পুরনো কাঠামোই বজায় থাকছে। জেলাশাসকদের মাধ্যমে এই সংক্রান্ত প্রস্তাবনা দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *