ভারত-ইজরায়েল সম্পর্ক ‘রক্তে লেখা’: কেনেসেটে সন্ত্রাসবাদ রুখতে কড়া বার্তা মোদির

ভারত-ইজরায়েল সম্পর্ক ‘রক্তে লেখা’: কেনেসেটে সন্ত্রাসবাদ রুখতে কড়া বার্তা মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েলের পার্লামেন্ট কেনেসেটে দাঁড়িয়ে ভারত ও ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘রক্তে লেখা’ হিসেবে অভিহিত করেছেন। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটিই তাঁর প্রথম ইজরায়েল সফর। ভাষণে তিনি ২০২৩ সালের হামাস হামলাকে মুম্বইয়ের ২৬/১১-র ভয়াবহতার সঙ্গে তুলনা করে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানান।

নাম না করে পাকিস্তানকে নিশানা করে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, জঙ্গি কার্যকলাপের সপক্ষে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। তবে একইসঙ্গে তিনি গাজায় শান্তি ফেরানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব বলে তিনি আন্তর্জাতিক মঞ্চে সওয়াল করেন।

ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির সাফল্যের কথা উল্লেখ করার পাশাপাশি মোদি গাজায় শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ ভারতের পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। ভাষণ শেষে তাঁকে কেনেসেটের সর্বোচ্চ সম্মান ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’-এ ভূষিত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *