পার্ক স্ট্রিটে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ গ্রেফতার ৩, তদন্তে পুলিশ

পার্ক স্ট্রিটে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ গ্রেফতার ৩, তদন্তে পুলিশ

কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে ৪ লক্ষ ৭৪ হাজার ডলার এবং ৩ লক্ষ থাই ভাটসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এই বিদেশি মুদ্রার ভারতীয় বাজারমূল্য প্রায় ৪ কোটি ৪০ লক্ষ টাকার বেশি। ধৃতদের মধ্যে সায়ন দাস পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাকি দুজন, আসাদ মহম্মদ পাঞ্জাবি ও ফিরোজ খান মুম্বইয়ের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা এই বিপুল পরিমাণ অর্থের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছেন যে, মুদ্রাগুলো বিনিময়ের উদ্দেশ্যে মুম্বইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই দাবির সপক্ষে সঠিক প্রমাণ না থাকায় এবং সন্দেহজনক গতিবিধির কারণে মঙ্গলবার গভীর রাতে তাঁদের আটক করা হয়।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই টাকা কোথা থেকে এল এবং এর নেপথ্যে কোনো বড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বয়ান যাচাই করার পাশাপাশি ঘটনার উৎস ও গন্তব্যস্থল শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *