জিম্বাবোয়ে ম্যাচে ভারতীয় দলে রদবদলের ইঙ্গিত, ফিরতে পারেন সঞ্জু স্যামসন

জিম্বাবোয়ে ম্যাচে ভারতীয় দলে রদবদলের ইঙ্গিত, ফিরতে পারেন সঞ্জু স্যামসন

জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরে পরিবর্তনের হাওয়া। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর অভিষেক শর্মার ফর্ম এবং সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে সঞ্জু স্যামসনের ফেরার জোরালো ইঙ্গিত দিয়েছেন ব্যাটিং কোচ ও গৌতম গম্ভীরের সহকারী সীতাংশু কোটাক।

সংবাদ সম্মেলনে কোটাক জানান, দলের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটারদের আধিক্যের কারণে বিপক্ষ অফস্পিনাররা সুবিধা পাচ্ছে। এই সমস্যা মেটাতে সঞ্জুকে নিয়ে গভীর আলোচনা হয়েছে। তবে সঞ্জু ফিরলে তিলক ভার্মার ব্যাটিং পজিশন নিয়ে জটিলতা তৈরি হতে পারে। বুধবার ঐচ্ছিক অনুশীলনে তিলকের একক ও গোপনীয় অনুশীলন সেই জল্পনা আরও উসকে দিয়েছে।

ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি দলের রণকৌশল নিয়েও সমালোচনা চলছে। বিশেষ করে গত ম্যাচে অক্ষর প্যাটেলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। কোচ কোটাক জানিয়েছেন, ক্রিকেটারদের পারফরম্যান্স এবং কৌশলগত খামতিগুলো খতিয়ে দেখা হচ্ছে। রানরেট বৃদ্ধি এবং সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জিম্বাবোয়ের বিরুদ্ধে একাধিক পরিবর্তন সময়ের অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *