বালুরঘাট হাইস্কুলের অপ্রীতিকর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি বিধায়ক অশোক লাহিড়ির

বালুরঘাট হাইস্কুলের অপ্রীতিকর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি বিধায়ক অশোক লাহিড়ির

বালুরঘাট হাইস্কুলে সম্প্রতি শিক্ষক ও ছাত্রীর মধ্যে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সরব হলেন স্থানীয় বিজেপি বিধায়ক ড. অশোক লাহিড়ি। বুধবার এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চেয়ে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে বিশেষ আবেদন জানিয়েছেন।

বিধায়ক লাহিড়ি জানান, একজন শিক্ষকের গায়ে ছাত্রীর হাত তোলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। বিদ্যালয়ের মতো পবিত্র স্থানে এই ধরনের শৃঙ্খলাভঙ্গ কোনোভাবেই কাম্য নয় বলে তিনি মনে করেন।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের সক্রিয় ভূমিকা দাবি করেছেন তিনি। তাঁর মতে, ঘটনার নেপথ্যে শিক্ষক বা ছাত্রী—দোষী যারাই হোক না কেন, পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জনসমক্ষে আসা জরুরি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *