বিজেপির জেলা কার্যালয় উচ্ছেদ কে ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

বিজেপির জেলা কার্যালয় উচ্ছেদ কে ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

দেবাশীষ সিংহ / নদীয়া।
নদীয়ার কৃষ্ণনগরে বিজেপির দলীয় কার্যালয় উচ্ছেদকে ঘিরে এদিন চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।বাড়ির মালিকের কোর্টের অনুমতি থাকা সত্বেও বিজেপি জোর করে দলীয় কার্যালয় আটকে রেখেছে। এদিন ওই জায়গার উত্তরসুরিরা আদালতের অনুমতি সহ পুলিশকে সাথে নিয়ে উচ্ছেদ করতে গেলে বিজেপির কর্মী সমর্থকদের কাছ থেকে বাধাপ্রাপ্ত হয় এবং শুরু হয় বিশৃঙ্খলা।

সেই সময় উপস্থিত বিজেপির কর্মী সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও বিজেপি তাদের ঘর ছাড়তে রাজি নয় বরং আরো কিছুদিন সময় দেওয়ার কথা দাবি করে। এরই পরিপ্রেক্ষিতে নদীয়ার কৃষ্ণনগর বিজেপির দলীয় মুখ্য কার্যালয়ের সামনে শুরু হয় চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে উপস্থিত হয় কৃষ্ণনগর থানার বিশাল পুলিশ বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *