চেম্বারে ডেকে নগ্ন হয়ে হস্তমৈথুন ও জোর করে চুম্বনের চেষ্টা! সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জুনিয়রের

চেম্বারে ডেকে নগ্ন হয়ে হস্তমৈথুন ও জোর করে চুম্বনের চেষ্টা! সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জুনিয়রের

তিলোত্তমায় এবার খোদ আদালত চত্বরেই নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। সিপিএম ঘনিষ্ঠ এক প্রভাবশালী সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে যৌন হেনস্তার ভয়ঙ্কর অভিযোগ আনলেন তাঁরই মহিলা জুনিয়র। আলিমুদ্দিনে বিচার না পেয়ে অবশেষে হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হলেন ওই তরুণী আইনজীবী। অভিযোগের বিবরণ শুনলে শিউরে উঠতে হয় যে কাউকেই।

অভিযোগকারিণী জানিয়েছেন, গত বছর আগস্ট মাসে তিনি ওই সিনিয়রের চেম্বারে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই শুরু হয় দুঃস্বপ্ন। মাঝরাতে হোয়াটসঅ্যাপে অশালীন ভিডিও কল থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া— সবটাই চলত ‘সিনিয়র’ হওয়ার অধিকারে। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে যা ঘটল, তা কল্পনাকেও হার মানায়।

এফআইআর অনুযায়ী, কাজের অছিলায় প্রাইভেট চেম্বারে ডেকে ওই তরুণীর হাত ধরে নিজের যৌনাঙ্গে স্পর্শ করান অভিযুক্ত আইনজীবী। শুধু তাই নয়, জোর করে চুম্বনের চেষ্টা এবং তরুণীর সামনেই পোশাক খুলে হস্তমৈথুন করার মতো চরম অশ্লীলতায় মেতে ওঠেন তিনি। এমনকি পাশের বেডরুমে যাওয়ার জন্যও চলে প্রবল চাপ।

তরুণী আইনজীবীর দাবি, ওই আইনজীবীর শরীরে এমন কিছু বিশেষ চিহ্ন রয়েছে যা সম্পূর্ণ নগ্ন না হলে দেখা আসাম্ভব। নিজের অভিযোগের সত্যতা প্রমাণে সেই গোপন চিহ্নের কথাও পুলিশকে জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলে পরিচিত ওই আইনজীবীর এমন কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে আইনজীবী মহলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *