নির্বাচন ২০২৬: রাজ্যে আসছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী, নজরে সীমান্ত ও মেদিনীপুর

আগামী ১ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম দফার ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যে প্রবেশ করবে। ইভিএম রক্ষা, বুথের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সিআরপিএফ, বিএসএফ ও সিআইএসএফ-এর মতো বাহিনীকে কাজে লাগানো হবে। মূলত ভোটারদের আত্মবিশ্বাস ফেরাতেই ভোট ঘোষণার আগেই এই নজিরবিহীন পদক্ষেপ।
জেলা ভিত্তিক বণ্টনে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলো। তবে নজর কেড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর, যেখানে একাই ১৪ কো ম্পা নি বাহিনী পাঠানো হচ্ছে। প্রতিটি কো ম্পা নির ৯টি সেকশনের মধ্যে ৮টি সরাসরি মাঠ পর্যায়ের নিরাপত্তায় নিযুক্ত থাকবে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সম্ভাব্য অশান্তি রুখতে এই আগাম প্রস্তুতি।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করতে এবং প্রয়োজনে বিচার বিভাগীয় আধিকারিকদের সুরক্ষা নিশ্চিত করতেও এই বাহিনী ব্যবহৃত হতে পারে। গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগে থেকেই নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলতে চাইছে কমিশন। জেলাগুলোতে রুট মার্চ এবং এলাকা দখলের মতো বিষয়গুলো রুখতে কড়া নজরদারি চালানো হবে।