ভোটের আগেই বঙ্গে পা রাখছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

ভোটের আগেই বঙ্গে পা রাখছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

নির্বাচন ঘোষণার পূর্বেই রাজ্যে আসছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরদিনই, অর্থাৎ রবিবার এই বাহিনী কলকাতায় পৌঁছাবে। মার্চের মাঝামাঝি নাগাদ ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা থাকলেও, ভোটার তালিকা ঘিরে অশান্তি রুখতে নির্বাচন কমিশন আগেভাগেই নিরাপত্তার চাদরে মুড়তে চাইছে রাজ্যকে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, বাহিনী পৌঁছানোর পরপরই দ্রুত রুট মার্চ শুরু করতে হবে।

কমিশনের তালিকা অনুযায়ী, সর্বাধিক ১৪ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হচ্ছে পূর্ব মেদিনীপুরে। এছাড়া কলকাতা ও মালদহে ১২ কো ম্পা নি করে আধাসেনা মোতায়েন থাকবে। উত্তরবঙ্গের কোচবিহারে ৯ এবং দক্ষিণ দিনাজপুরে ১০ কো ম্পা নি বাহিনী থাকছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ৯ ও বনগাঁয় ৪ কো ম্পা নি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি স্পর্শকাতর এলাকায় সুপরিকল্পিতভাবে এই কেন্দ্রীয় বাহিনী বণ্টন করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে আসা এই বাহিনীর মধ্যে ১১০ কো ম্পা নি সিআরপিএফ এবং ৫৫ কো ম্পা নি বিএসএফ থাকছে। বাকিদের মধ্যে রয়েছে সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ মার্চ আরও ২৪০ কো ম্পা নি আধাসেনা রাজ্যে এসে পৌঁছাবে। সব মিলিয়ে প্রথম দফায় ৪৮০ কো ম্পা নি বাহিনী মোতায়েনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভোট প্রস্তুতিতে রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর এই চূড়ান্ত রূপরেখা কার্যকর করছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *