নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে আসছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ১ মার্চের মধ্যে প্রথম দফায় ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যে পৌঁছে যাবে। এর মধ্যে সিআরপিএফ, বিএসএফ এবং এসএসবি-সহ বিভিন্ন শাখার জওয়ানরা রয়েছেন। প্রাথমিক পর্যায়ে পূর্ব মেদিনীপুর ও কলকাতায় সর্বাধিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী ১০ মার্চ আরও ২৪০ কো ম্পা নি বাহিনী আসার কথা রয়েছে।
শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে অতি স্পর্শকাতর এলাকাগুলোতে এই বাহিনীকে অগ্রাধিকার দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে ১৪ কো ম্পা নি এবং কলকাতায় ১২ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এ ছাড়াও মালদা, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুলিশ জেলায় বাহিনী ভাগ করে দেওয়া হবে। ১০ মে-র মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই আগাম প্রস্তুতি।
বাহিনীর আবাসন ও নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের সকল বিভাগকে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচাগারের মতো জরুরি পরিষেবা নিশ্চিত করতে বলা হয়েছে। ১৭ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ করতে কমিশন তৎপরতা শুরু করেছে।