রাজ্যে প্রথম দফায় আসছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী: নজরে সীমান্ত ও মেদিনীপুর

রাজ্যে প্রথম দফায় আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী: নজরে সীমান্ত ও মেদিনীপুর

আগামী ১ মার্চের মধ্যে রাজ্যে প্রথম দফার ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যে পৌঁছাবে। মূলত বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ জওয়ানদের ইভিএম ও স্ট্রংরুম পাহারা এবং এলাকা দখলমুক্ত রাখার কাজে ব্যবহার করা হবে।

নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। তবে জেলাভিত্তিক বণ্টনে নজর কেড়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে ১৪ কো ম্পা নি বাহিনী পাঠানো হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা হওয়ায় রাজনৈতিক সংঘাত এড়াতে সেখানে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অশান্তির আশঙ্কায় এই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কো ম্পা নির ৯টি সেকশনের মধ্যে ৮টি সরাসরি আইনশৃঙ্খলা রক্ষায় এবং একটি কিউআরটি হিসেবে কাজ করবে। ভোটারদের আস্থা ফেরাতে এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই নজিরবিহীন এই নিরাপত্তা বলয় গড়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *