গঙ্গাবক্ষে এবার ছুটবে ‘ওয়াটার মেট্রো’, নবান্নের সবুজ সংকেত

গঙ্গাবক্ষে এবার ছুটবে ‘ওয়াটার মেট্রো’, নবান্নের সবুজ সংকেত

গঙ্গার নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো রেল চালুর পর এবার জলপথে ‘ওয়াটার মেট্রো’ চালুর পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই আধুনিক ও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নে নবান্ন ইতিবাচক সবুজ সংকেত দিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই কলকাতা পুরসভায় কোচি ওয়াটার মেট্রোর প্রতিনিধি দলের সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রস্তাবিত এই প্রকল্পে কোচির আদলে অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ইতিমধ্যেই গঙ্গার ৫০টি জেটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে এবং ২৫০ কোটি টাকা ব্যয়ে নামানো হচ্ছে ১৩টি ই-ভেসেল। এই পরিষেবায় স্মার্ট কার্ড গেটের সুবিধাও থাকবে, যা জল পরিবহণ ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেবে।

নবান্ন সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রাথমিক ধাপের জন্য অর্থ দপ্তরের ছাড়পত্র মিলেছে। আসন্ন বৈঠকে বোটের ধরন, প্রকল্পের মোট ব্যয় এবং গাইডলাইন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শীতাতপ নিয়ন্ত্রিত এই ওয়াটার মেট্রো চালু হলে শহরের রাস্তায় যানজট যেমন কমবে, তেমনই যাত্রীরা দ্রুত ও আরামদায়ক সফরের সুবিধা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *