আগামী বিধানসভা নির্বাচন: রাজ্যে আসছে ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

আগামী বিধানসভা নির্বাচন: রাজ্যে আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে দুই দফায় মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ১ মার্চের মধ্যে প্রথম দফায় ২৪০ কো ম্পা নি এবং ১০ মার্চের মধ্যে বাকি বাহিনী রাজ্যে পৌঁছাবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এলাকা টহল এবং ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে কমিশন এই আগাম পদক্ষেপ গ্রহণ করেছে।

জেলা ভিত্তিক বণ্টন অনুযায়ী, কলকাতায় ১২, পূর্ব মেদিনীপুরে ১৪, মালদায় ১২ এবং দক্ষিণ দিনাজপুরে ১০ কো ম্পা নি বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ও কমিশনারেট এলাকায় নিরাপত্তা জোরদার করতে নির্দিষ্ট সংখ্যক জওয়ান মোতায়েন করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর আবাসন ও যাতায়াতের ব্যবস্থা করতে রাজ্য প্রশাসনকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়েছে কমিশন।

বাহিনী মূলত স্পর্শকাতর বুথ পাহারা, ইভিএম সুরক্ষা এবং কুইক রিঅ্যাকশন টিম (QRT) হিসেবে দায়িত্ব পালন করবে। প্রতিটি কো ম্পা নিতে অন্তত ৭২ জন কর্মী থাকবেন। সুষ্ঠু সমন্বয়ের জন্য সিআরপিএফ-এর আইজি সঞ্জয় যাদবকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পুলিশকে ইতিমধ্যে স্কুল-কলেজসহ সম্ভাব্য ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *