কল্যাণী জেএনএম হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার পচাগলা দেহ

কল্যাণী জেএনএম হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার পচাগলা দেহ

নদীয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল (জেএনএম) হাসপাতালের হস্টেলের বন্ধ ঘর থেকে পুলক হালদার নামে এক ডাক্তারি পড়ুয়ার পচাগলা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ডায়মন্ড হারবারের বাসিন্দা পুলক ওই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার হস্টেলের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে সহপাঠীরা কর্তৃপক্ষকে খবর দিলে, পুলিশ এসে দরজা ভেঙে তাঁর দেহটি উদ্ধার করে।

মৃতের শরীরে পচন ধরায় ধারণা করা হচ্ছে দেহটি বেশ কিছু সময় ধরে ঘরে পড়ে ছিল। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, আর জি কর আন্দোলনের সময় পুলক ‘ফ্রন্টের’ হেনস্থার শিকার হয়েছিলেন এবং কলেজ কর্তৃপক্ষ তাঁকে ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করিয়েছিল বলে গুরুতর অভিযোগ উঠেছে।

এই রহস্যমৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ছাত্রের পরিবারকে খবর দিয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে হস্টেলের অন্যান্য পড়ুয়া ও কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *