বালুরঘাটে রক্তদান ও বৃক্ষরোপণের মাধ্যমে প্রয়াত বীথিকা দত্তকে শ্রদ্ধা

বালুরঘাটে রক্তদান ও বৃক্ষরোপণের মাধ্যমে প্রয়াত বীথিকা দত্তকে শ্রদ্ধা

স্বর্গীয়া বীথিকা দত্তের নবম প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বালুরঘাটে এক বিশেষ মানবিক কর্মসূচি পালিত হলো। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে রক্তদান শিবির ও বৃক্ষরোপণের যৌথ উদ্যোগ নেন তুষার কান্তি দত্ত ও জগন্নাথ দত্ত। সহযোগিতায় ছিল জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও জার্নালিস্ট ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাপস চক্রবর্তী। প্রয়াত বাচিক শিল্পী সঞ্জয় কর্মকারের স্মরণে ‘সংকলিত সঞ্জয়’ পুস্তিকার প্রকাশনা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করে। সমগ্র আয়োজনের সঞ্চালনায় ছিলেন বিভাস দাস।

এদিনের শিবিরে মোট ২৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উদ্যোক্তারা রক্তদাতাদের হাতে পরিবেশ সচেতনতার বার্তা দিতে চারাগাছ, শংসাপত্র ও ‘রক্ত গোলাপ’ তুলে দেন। জগন্নাথ দত্তের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে এই স্মৃতিচারণমূলক ও পরিবেশমুখী কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *