চাবাহার বন্দরে বরাদ্দ শূন্য: দিল্লির সিদ্ধান্তে চরম অসন্তুষ্ট তেহরান

চাবাহার বন্দরে বরাদ্দ শূন্য: দিল্লির সিদ্ধান্তে চরম অসন্তুষ্ট তেহরান

কেন্দ্রীয় বাজেটে ইরানের কৌশলগত চাবাহার বন্দরে এই প্রথম কোনো অর্থ বরাদ্দ করেনি ভারত। ২০২৪-২৫ অর্থবর্ষে ৪০০ কোটি টাকা ব্যয় করলেও ২০২৬-২৭ অর্থবর্ষে বরাদ্দ শূন্য রাখা হয়েছে। মোদি সরকারের এই সিদ্ধান্তে তেহরান তীব্র হতাশা প্রকাশ করেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি একে ‘ভারত ও ইরান উভয়ের জন্যই দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের মধ্যেই ইরানের এই প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বন্দরটি ভারত মহাসাগরীয় অঞ্চলকে মধ্য এশিয়া ও ইউরোপের সাথে সংযুক্ত করার ‘সোনালী পথ’ হিসেবে পরিচিত। এই বিনিয়োগ বন্ধের নেপথ্যে আমেরিকার কূটনৈতিক চাপ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের ভূখণ্ড এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় বাণিজ্যিক নিরাপত্তার স্বার্থে চাবাহার ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এই প্রকল্পে ভারত ৫০ কোটি ডলার বিনিয়োগ করেছিল। বর্তমান পরিস্থিতিতে দিল্লির ‘ইজরায়েল ঘনিষ্ঠতা’ ও চাবাহারে অর্থ বরাদ্দ বন্ধের ফলে দীর্ঘদিনের বন্ধু ইরানের সাথে সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *