জেসপ পুনরুজ্জীবনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি লোকভবনের, পাঠানো হলো বিল অনুমোদনের প্রস্তাব

জেসপ পুনরুজ্জীবনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি লোকভবনের, পাঠানো হলো বিল অনুমোদনের প্রস্তাব

ঐতিহ্যবাহী শিল্প সংস্থা জেসপ অ্যান্ড কো ম্পা নি লিমিটেড পুনরায় চালু করতে ভারতের রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ লোকভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সচিবের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে দীর্ঘ দশ বছর ধরে ঝুলে থাকা ‘জেসপ অ্যান্ড কো ম্পা নি লিমিটেড বিল ২০১৬’-কে দ্রুত আইনে রূপান্তরিত করার জন্য রাষ্ট্রপতির জরুরি সম্মতি ও হস্তক্ষেপ প্রার্থনা করা হয়েছে।

সম্প্রতি ‘জেসপ বাঁচাও কমিটি’-র পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি আবেদন জমা দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই লোকভবন এই প্রশাসনিক ও আইনি উদ্যোগ গ্রহণ করেছে। ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পাঠানো এই চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান এবং রাজ্যের শিল্প স্বার্থ রক্ষায় এই সংস্থাটির পুনরুজ্জীবিত হওয়া অত্যন্ত প্রয়োজন। বিলে মূলত রাজ্য সরকার কর্তৃক কারখানাটি অধিগ্রহণের প্রস্তাব রয়েছে।

বর্তমানে শিল্প ও রাজনৈতিক মহলের নজর রাইসিনা হিলসের সিদ্ধান্তের দিকে। যদি রাষ্ট্রপতি এই বিলে সই করেন, তবে জেসপের স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষা এবং উৎপাদন প্রক্রিয়া পুনরায় শুরু করার পথ প্রশস্ত হবে। সংশ্লিষ্ট মহলের মতে, এই বিলটি আইনে পরিণত হলে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে সংস্থাটি আবার রাজ্যের অর্থনৈতিক মানচিত্রে জায়গা করে নিতে পারবে। এই পদক্ষেপ কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক বার্তা দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *