ফেসবুক বিবাদ থেকে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ: মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ

ফেসবুক বিবাদ থেকে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ: মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ

মালদার মানিকচকে বন্ধুকে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে সাহেবনগর এলাকায় মালদা-মানিকচক রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে এবং নিহতের মরদেহ রেখে দীর্ঘক্ষণ পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই ঘটনার জেরে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।

অভিযোগ, সাহেল নামে এক যুবকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক প্রোফাইল চালাচ্ছিল তার বন্ধু আমরাজ। গত রবিবার এই নিয়ে প্রতিবাদ জানাতে গেলে সাহেলকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে আমরাজ ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন থাকাকালীন গত মঙ্গলবার মৃত্যু হয় সাহেলের।

বৃহস্পতিবার সকালে সাহেলের দেহ গ্রামে পৌঁছাতেই উত্তেজিত জনতা ধরমপুর স্ট্যান্ডে জড়ো হন। তারা এই হত্যাকাণ্ডে জড়িত আমরাজ, তার বাবা শেখ ফিজুরসহ পরিবারের সকল সদস্যের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানান। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *